পাখি ধরা....
তখন বছর টা ছিল ২০০৯ সাল তখন আমি ক্লাস ২ তে।একটু ভীতু ছিলাম এবং খুবই সরল প্রকৃতির ছিলাম,যাইহোক মূল কাহিনি তে আসি,তখন আমি অনেক পাখি পোষার পাগল ছিলাম,ছোট ছিলাম বুজতাম না
কোন পাখি পোষা যায় কোন পাখি না।আমি পড়তাম আমার পারার একটা মাদ্রাসায় জায়গাটাতে পাখিদের আনাগোনা হতো বেশ ভালো,
তখন প্রায় রুমে পাখি ঢুকে যেত এ যেন নিত্য দিনের ঘটনা, এরপর আমি আর আমার একটা বন্ধু ফন্দি আঁটলাম
যে না আজকে একটা পাখি ধরবোই ধরবো,যাক যে চিন্তা সেই কাজ শুরু করলাম ফন্দি আঁটা।একটা পাখি একটু পর ঢুকল, প্রথমে জানালা আটকায় দিলাম যেন পাখিটা আর পালাতে না পারে এর পর শুরু আমার তুমুল যুদ্ধ, এক লাফ এইদিকে দি আরেক লাফ ওই দিকে।অবশেষে পাখিটা ধরলাম।
তখন ১৫ মিনিএ এর ক্লাস ব্রেক ছিল এই সময় এ পাখিটা ধরা।এরপর স্যার আসছে পাখিটা দিলাম আমার পাঞ্জাবির পকেটে ঢুকায়😆, কিছুক্ষন পর দেখি আওয়াজ করা শুরু করছে,আয়হায় তখন চলছিল ক্লাস
কী করা যায়!! স্যারকে বল্লাম, স্যার আমি টয়লেটে যাব দৌড় দিয়ে বাসায় চলে গেলাম (আমার বাসা কিন্ত কাছেই ছিল) বাসায় গিয়ে একটা ব্ক্স এর মধ্যে রেখে দিয়ে আম্মুকে দেখতে বলে
এসে গেছি।এরপর ক্লাস শেষ করলাম এবং বুলেট এর স্পিড এ বাসায় গেলাম, তারপর বক্স টা খুল্লাম, অমা!! আমার পাখিটা গেল
কোথায়!! শুরু করে দিলাম এএএএএএএ কান্না।আম্মু আম্মু আমার পাখি কোথায় হ্যা?!! আম্মু বলতেছে তোর হুজুর আংকেলের(আমাদের ভাড়াটিয়া ) মেয়ে
পাখিটা দেখতে গিয়ে বক্স খুলছে এরপর পাখিটা উড়াল দিয়ে পালায় গেছে।আমিতো পুরা গরম।শুরু করলাম রাগ খায়
নাই কিছু কিছুক্ষন পর পর কান্না করি আর চিল্লায়।গেল এমন করে ওইদিন টা।পরের দিন পাড়ার এক ভাই ছিল নাম দিলাম "ক" (নাম বললে চাকরি থাকবেনা😆)
যাইহোক উনারে বললাম সব কাহিনি, উনি বলে আমি তোকে এক জোড়া চড়ুই পাখি ধরে দিব ২০ টাকা লাগবে,আমি রাজি হয়ে গেলাম,এর পর শুরু হলো টাকা জমানো তখন এই ২০ টাকা জমায়তে আমার ৪ দিল লাগছে।
৫ টাকা দিত (একটা বাটার বন) খাইতে। কষ্ট করে টাকা জমানোর পর টাকা টা দিলাম ঐ "ক" ভাইকে,ভাইটা আমাকে বলছে ৩ দিন পর
পুকুরপাড় এর সামনে আসিস আমি পাখি দিব তোকে! যেই কথা সেই কাজ।
৩ দিন পর "ক " রে বল্লাম ভাই পাখি গুলো! উনি বলে ধরতে পারিনাই, তোরে কালকে সন্ধ্যায় দিব,এর পর সন্ধ্যা বেলায় গেলাম উনার একই কথা ধরতে পারি নাই....।এর পর উনার কাছে ৫/৬ বার গেছি উনার সেই কথা ধরতে পারি নাই।এরপর আমার বুঝা শেষ আমার টাকা
মারি দিছে,উনাকে পাড়ায় এখন ও দেখলে কেমন আছেন জিজ্ঞেস করি😆😆। এর পর পাখি ধরা হল অনেক তাও নিজে ধরা, যাক এই কাহিনিটা অন্য আরেক সময় বলবো।😆.